দেশ

পৃথিবীতে ফিরে এলো সুনিতা উইলিয়ামসের মহাকাশযান

ফের নাসা মহাকাশ গবেষণা ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে গেল। সুনিতা উইলিয়ামসের মহাকাশযান নিয়ে চলেছে অনেক জল্পনা। তারপর অবশেষে এবার পৃথিবীর মাটিতে পা রেখেছে। তবে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের ফিরে আসতে বছর গড়িয়ে যাবে।

বেশিরভাগ সময় দেখা গিয়েছে সুনিতা উইলিয়ামসকে মহাকাশে গবেষণায় দেখা যায়। ২০২৪ এর জুন মাসের প্রথম সপ্তাহে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর মহাকাশে পাড়ি দিয়েছেন। এই দুই বিজ্ঞানের সঙ্গে ছিল নাসার নভোচারী ও বোয়িং স্টারলাইনার মহাকাশযান। যা নিয়ে চলছিল গবেষণা। তবে সেই ক্ষেত্রে সমস্যা দেখা যায়।

গত বেশ কিছুদিন আগে সেই মহাকাশযানটির ফিরে আসার কথা ছিল। তবে প্রযুক্তিগত কারণে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায়। যার জন্য ক্রমশ মহাজানের ফিরে আসার সময় পিছিয়ে যাচ্ছিল। তবে অবশেষে সেই সমস্যা মিটে যাওয়ায় মহাকাশযানটি ক্রু ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে। গত ৬ই সেপ্টেম্বর গভীর রাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা করে। তারপরে ৭ই সেপ্টেম্বর সকালে পৃথিবীর মাটিতে পৌঁছায়। পাশাপাশি নাসা সূত্রে জানা গেছে নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর আগামী বছরের ফেব্রুয়ারিতে ফিরে আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.