খেলাধুলা

ফের ভারতীয় শিবিরে ধাক্কা, আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে বাইরে শ্রেয়স

চোটের কারণে শ্রেয়স আইয়ারকে চার-পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। আশঙ্কা তা’ই। আর তাহলে আইপিএল-এ একটি ম্যাচেও খেলতে পারবেন কলকাতা কেকেআর-এর অধিনায়ক। সেক্ষেত্রে কলকাতাকে নয়া অধিনায়ক আনতে হবে।এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সম্ভবত খেলতে পারবেন না শ্রেয়স।

শাকিব আল হাসান ও লিটন দাস প্রথম তিনটি ম্যাচেএ কলকাতার শিবিরে যোগ দেবেন। শাকিব থাকলে তিনি দলের অধিনায়ক হতেন। কিন্তু তাঁর অবর্তমানে নীতিশ রানা দলের নেতা হতে পারেন।

অন্যদিকে, দুর্ঘটনার কবলে পড়ার দরুন জাতীয় দলের বাইরে ঋষভ পন্থ। চোটের কবলে পড়েছেন জশপ্রীত বুমরাহও। এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রেয়স। স্বাভাবিক ভাবেই যা বড় ধাক্কা ভারতের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.