আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর থেকেই প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল গুলি পরিকাঠামো। এছাড়াও উদ্বেগ জনক অবস্থায় রয়েছে সরকারি হাসপাতালের সরকারি হাসপাতালের ওষুধ। ফলে প্রশ্নের মুখে আমজনতার স্বাস্থ্য সুরক্ষা।
আর জি করের কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তের শুরুতেই উঠে এসেছিল ওষুধ জালিয়াতের চক্রের বিষয়। পাশাপাশি অভিযোগ উঠেছিল আরজি করে এই ওষুধ পাচারের বড় একটি চক্র চলে। এরপর আস্তে আস্তে এই চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে শোনা যায় অন্যান্য সরকারি হাসপাতালের নাম।
এছাড়াও শোনা গেছে সত্যি কারের ওষুধের শিশিতে জল মিশিয়ে রেখে দেওয়া হয়েছে। সেই ওষুধ বিপদে পরলে মানুষকে দিচ্ছে হাসপাতালে আধিকারিকেরা। এমনকি গত জুলাই মাসে সোনা গিয়েছে চুঁচুড়া সরকারি হাসপাতালে সিজারের পর একাধিক প্রসূতি অসুস্ত হয়ে পরার বিষয়। যাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছে। সেই ঘটনার উত্তর খুঁজতে গিয়ে আরো দৃঢ় হয় ওষুধ জালিয়াতে চক্রের বিষয়।
চিকিৎসকদের মধ্যেও এই ঘটনা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসরাতালের প্রাক্তন চিকিৎসক হেমোটোলজিস্ট প্রান্তর চক্রবর্তী দাবি ক্যান্সারে আক্রান্তদের ক্ষেত্রে বিনামূল্যের ওষুধ দেওয়া আরম্ভ করেছিল হাসপাতালে কর্তৃপক্ষ।
তারপর থেকেই রোগীদের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। খুব স্বাভাবিকভাবেই তার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে। এমনকি অভিযোগ আছে রাজ্যে ওষুধের মান নির্ণয় করার ল্যাবরেটরির বেহাল দশা। সেই কারণে সঠিকভাবে
পরীক্ষা করা সম্ভব হয় না।







