বিনোদন

কপূর পরিবারের কেন্দ্রে হল রাহা,কিন্তু জানেন কী একরত্তিকে নাকি হিংসে করে আলিয়ার ননদের কন্যা

এক ঝলক ক্যামেরাবন্দি করার জন্য উৎসুক হয়ে থাকেন ছবিশিকারিরা। একরত্তি অবস্থা থেকেই তাকে নিয়ে চর্চা ‘বি টাউনে’। আলিয়া ভাট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাহা সংসারে আসার পরে তাঁর জীবন বদলে গিয়েছে । বাবা রণবীরও মেয়েকে চোখে হারান। তাঁর জীবনযাপনেও এসেছে পরিবর্তন। রাহাকে নিয়ে একসঙ্গে মেতে থাকে কপূর ও ভাট পরিবার। কিন্তু রাহাকে নাকি হিংসে করে আলিয়ার ননদ ঋদ্ধিমা কপূর সাহনির মেয়ে।

একরত্তি রাহার দিকেই সকলের মনোযোগ এখন। ক্যামেরার সামনে সে মুচকি হাসলেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল। রাহাকে এক বার কোলে নিয়ে আদর করার জন্য অপেক্ষা করে থাকেন পরিবারের সদস্যেরাও। এই বিষয়টিই খুব একটা পছন্দ নয় আলিয়ার ননদের মেয়ে সামারার। বিশেষ করে তাঁর মা, অর্থাৎ ঋদ্ধিমা যখন রাহাকে কোলে নিয়ে আদর করতেন মনে মনে হিংসে করে সামারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানান ঋদ্ধিমা। তবে সামারা নিজেও রাহাকে আদর করার জন্য আকুল থাকে। ঋদ্ধিমা সম্পর্কে রাহার পিসি হন, হিন্দিতে যাকে বলে ‘বুয়া’। কিন্তু রাহা আধো আধো স্বরে এখনও সঠিক ভাবে উচ্চারণ করতে পারে না। তাই পিসিকে সে এখন ‘বুহা’ বলে ডাকে।

২০২২-এর ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। পরিবার-পরিজনকে নিয়ে বাড়িতেই বসেছিল বিয়ের আসর। সেই বছরই নভেম্বরে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান রাহা। জন্মের কয়েক মাস পরে রাহাকে ক্যামেরার সামনে আনেন রণবীর ও আলিয়া। উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ভাসান বালার ছবি ‘জিগরা’তে। অন্য দিকে রণবীর শেষ অভিনয় করেছেন সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে। আগামী দিনে দু’জনের হাতেই রয়েছে একগুচ্ছ ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.