ফের ভারতীয় রেলে দুর্ঘটনা। তবে এবার লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা হয়নি। বুধবার দুপুরবেলা লোকাল ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। বর্ধমান গামী লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
আজ দুপুর ঠিক ২:৪০ নাগাত বর্ধমানের দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন। ঠিক সেই সময় রেলগেট পার করার সময় দ্রুত গতিতে একটি ট্রাক সামনে চলে আসে। যার ফলে সেই ট্রেনটি সোজা ধাক্কা মারে ট্রাকে। তবে চালকের তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে।
পাশাপাশি প্রশ্ন উঠছে কীভাবে রেল গেট অমান্য করে ট্রেন লাইনে ঢুকে পরল ট্রাকটি। পুরো বিষয়টা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এমনকি এরকম ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেই বিষয়টার দিকেও নজর রাখবে তারা। তবে স্বস্তির বিষয় হলো এই দুর্ঘটনায় কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি। তাই রেল আধিকারিকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই ফের চালু হয় ট্রেন চলাচল।







