ক্রাইম

ব্যাগের মধ্যে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে।

পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাতর উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে। প্রসঙ্গত জানা গিয়েছে বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ৩৬ নিরঞ্জন নগর এলাকাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।একটি পরিত্যক্ত জায়গায় কেও বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যোজতকে ফেলে যায়। এলাকাবাসীরা এই বিষয়ে জানিয়েছেন,সেই পরিত্যক্ত জায়গার পাশে আছে বহুতল বিল্ডিং , সেখান থেকে কিছু রাজমিস্ত্রিরা সেই ব্যাগটির ভিতরে শিশুটিকে নাড়াচাড়া করতে দেখতে পান। এরপর তারা দ্রুত সেখানে ছুটে যায় ও তারা দেখতে পান সেই ব্যাগের ভেতর একটি সদ্যোজাতকে। এলাকাবাসীরা দ্রুত, সদ্যোজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির সদ্যজাত শিশুটি সুস্থ রয়েছে। পাশাপাশি ঘটনার খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। তবে কে বা কারা সদ্যোজাতটিকে সেখানে ফেলে গিয়েছিল সেই বিষয়ে জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.