বিড়ালকে নাকি বাঘের মাসি বলা হয় এ কথা আমরা অনেকেই মজার ছলে বলে থাকি। এই ছোট্ট একটা প্রাণী লোকের বাড়িতে কিংবা পাড়ায় এদিক-ওদিক ঘুরে বেড়ায় কি করে সম্ভব হবে যে এই হবে বাঘের মাসি। রয়েল বেঙ্গল টাইগার এর নাম শুনলেই আমাদের সকলেরই গলা শুকিয়ে যায় বিড়ালকে নাকি তার সমান।
আসলে বাঘের মতনই বিড়ালও খুব ধূর্ত এবং চালাক প্রাণী। তারা বাঘের মতনই স্বীকার করে আর এমন ভাবে শিকার করে যে সেই শিকার আর ছাড়িয়ে বেরোতে পারে না। বিড়াল যদি কারোর একবার টুটি ধরে তাহলে আর তাকে জীবিত ছাড়ে না। বাঘ রাতে স্বীকার করতে ভালোবাসে ঠিক তেমনি একটু লক্ষ্য করলে বুঝবেন বিড়াল কিন্তু রাতের অন্ধকারে ভালোবাসে শিকার করতে।
বাঘের মতনই বিড়াল প্রায় ১২ হাত লাফাতে পারে। বিড়াল ও বাঘ দুজনেই গাছে তরতরিয়ে উঠে যেতে পারে। সেই জন্যই তো বিড়ালকে বাঘের মাসি বলা হয়। তাহলে কিন্তু এবারে আমাদেরকে বিড়ালকে দেখে একটু সাবধানেই চলতে হবে কি বলেন?







