শান্তিপুরের অদ্বৈত পাঠে চলছে মহাসমারোহে ঈশ্বর পুরিপাদের তিরোধান উৎসব। হাজার হাজার ভক্তদের মধ্যে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিদেশি ভক্তরাও অংশগ্রহণ করছেন। ঈশ্বর পুরিপাদ ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী মহারাজের প্রথম শিষ্য এবং শ্রীচৈতন্যদেবের পরম গুরু। প্রতিবছরের মতো এবছরও এই উৎসব শান্তিপুরের বাবলা অদ্বৈত পাঠ অঙ্গনে উদযাপিত হচ্ছে, যা প্রথম শুরু করেছিলেন অদ্বৈত আচার্য। ভাগবত অনুসারে, এই বিশেষ দিনে অদ্বৈত পাঠে বসে প্রসাদ গ্রহণ করলে গোবিন্দ প্রেমে আবদ্ধ হওয়া যায়। ইসকন মায়াপুর অনুষ্ঠানটি পরিচালনা করে এবং সেখানে বহু ভক্ত এবং বিদেশি পর্যটক উপস্থিত হন। এই উৎসবে প্রায় ৫০ হাজার ভক্তের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া প্রসাদ বিতরণ চলবে রাত পর্যন্ত। এছাড়া, অদ্বৈত আচার্য এবং ঈশ্বর পুরিপাদের বিশেষ পূজা, আরতি ও ভাগবত পাঠও অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ডঃ ব্রজ কিশোর গোস্বামী। এছাড়াও পুলিশের নজরদারি ছিল লক্ষণীয়।
Read Next
November 20, 2026
পাহাড়ের কোলে চিরনিদ্রায় সাবিত্রী দেবী; মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ
November 20, 2026
কৃষকের ফসলেই ছুটবে গাড়ি! পেট্রোলে ২০% ইথানল মিশ্রণের ঐতিহাসিক নজির গড়ল ভারত
November 20, 2026
বিতর্ক ও সাসপেনশনের ৮ বছর পার, সসম্মানে পদে ফিরছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার জসবীর সিংহ
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 20, 2026
আজকের রাশিফল: শুক্রবার ভাগ্য খুলবে কোন ৫ রাশির? অর্থলাভ থেকে কর্মক্ষেত্রে সাফল্য, কেমন কাটবে ১২ রাশির দিন?
November 19, 2026
বিকেলের আড্ডায় চায়ের সঙ্গে জমে যাবে মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি
Related Articles
Check Also
Close







