জমি নিয়ে বচসায় জড়িত দুই ভাই। সেই ঘটনা নিয়ে বচসার তীব্রতা দেখা যায় কোচবিহারের শীতলকুচিতে। বাঁশ, লাঠি দিয়ে দুই পক্ষ মারপিটে লিপ্ত। তাতেই জখম কমপক্ষে ১০ জন। পুলিশ ঘটনার তদন্তে নামে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে কোচবিহারের শীতলকুচির নেওয়াপাড়া গ্রামে। দুই ভাই মুসলেমা মিঞা ও রিয়াজুল মিঞার ওই অঞ্চলেই বাড়ি। পারিবারিক সম্পত্তি আগেই ভাগ হয় তাঁদের মধ্যে। কিন্তু দুই বিঘা জমি নিয়ে বিবাদ মুখি ছিল তারা। রিয়াজুল মিঞার দাবি, জমিটি তাঁদের। এ বিষয়ে তাঁদের কোর্টের অর্ডার কপি আছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জবরদখল করে ছিল মোসলেম মিঞারা। যদিও সেই কথা মানতে নারাজ অপরপক্ষ।
সকালে মোসলেম মিঞা ট্রাক্টর দিয়ে চাষ শুরু করতে যাবার সময় রিয়াজুল মিঞার পরিবার কাজে বাধা দেয়। তখন জমি থেকে ট্রাক্টর সরিয়ে নিয়ে যায়। তবে কিছু সময়ের মধ্যেই মোসলেম মিঞারা গরু নিয়ে এসে চাষের কাজ শুরু করতে যায় বলে অভিযোগ ওঠে। ফেরও অপরপক্ষ সেখানে বাধা দেয়। এরপরই শুরু হয় বিবাদ। মাঠের মাঝেই শুরু হয় মারামারি। বাঁশ-লাঠি নিয়ে আক্রমণ চালায় দুইপক্ষই। মাঠের মধ্যেই চলতে থাকে মারামারি। ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর জখম হয়।
খবর পৌঁছয় পুলিশে। দ্রুত শীতলকুচি থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। একাধিক লাঠি, বাঁশ উদ্ধার করা হয়ে। জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিনের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







