খেলাধুলা

বেঙ্গালুরুর গোলবন্যায় বিধ্বস্ত মুম্বাই, সেমিফাইনালে ছেত্রীরা

সুযোগ কাজে লাগানোর দক্ষতা সঙ্গে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার নিখুঁত পরিকল্পনায় শনিবার দুর্দান্ত জয় তুলে নিল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর অনবদ্য গোলসহ পাঁচবার বল জালে জড়িয়ে মুম্বাই সিটি এফসিকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫-এর সেমিফাইনালে প্রবেশ করল ব্লুজরা।

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বেঙ্গালুরু। নবম মিনিটেই সুরেশ সিংহ ওয়াংজামের গোল দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন এডগার মেন্দেজ।

দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু আরও ভয়ঙ্কর রূপে দেখা দেয়। ৬২তম মিনিটে সুরেশের অ্যাসিস্ট থেকে উইলিয়ামস তৃতীয় গোল করেন। এরপর ৭৬তম মিনিটে বেঙ্গালুরুর প্রাণভোমরা ছেত্রী অবিশ্বাস্য দূরপাল্লার শটে বল জালে পাঠান, যা কার্যত মুম্বাইয়ের ম্যাচে ফেরার আশা শেষ করে দেয়।

শেষ মুহূর্তে পেরেইরা দিয়াজ গোল করে ৫-০ ব্যবধানের লজ্জাজনক হার নিশ্চিত করেন মুম্বাইয়ের জন্য। বেঙ্গালুরুর দুর্দান্ত রক্ষণ ও গোছানো আক্রমণাত্মক ফুটবল ম্যাচের প্রতিটি মুহূর্তেই মুম্বাইকে চাপে রাখে।

এই জয়ের ফলে সেমিফাইনালে মুখোমুখি হবে মনোলো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে বেঙ্গালুরু। অন্যদিকে, বিধ্বস্ত মুম্বাইকে এখন সুপার কাপের দিকে মনোযোগ দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.