চলতি মাসের ২ই তারিখ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস ইসলাম ধর্মী সকল মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মী সকল মানুষেরা খুবই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সম্পূর্ণ রমজান মাস পালন করে থাকেন। গতকাল রমজান মাস শেষে হয়েছে ও আজ পবিত্র ঈদ। রাজ্য প্রতিটা জায়গায় ঈদ পালন করা হচ্ছে।
আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে সকলকে শুভেচ্ছা জানানোর পর পার্ক সার্কাস চলে যান তাঁরা। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। এরপরই হাজির হন পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান এবং কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
প্রতিবছরই মমতা বন্দ্যোপাধ্যায় সকালে প্রথমে রেড রোডে যান। সেখানে নমাজ পাঠের জন্য হাজির হওয়া মুসলিমদের শুভেচ্ছা জানান। তারপরই অভিষেককে সঙ্গে নিয়ে পার্ক সার্কাস পৌঁছে যান মুখ্যমন্ত্রী। লাল মসজিদের সামনে নেমে পড়েন গাড়ি থেকে। এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। রাস্তার দুপাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান তিনি। এরপর রিজওয়ানুরের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। রিজওয়ানুরের দাদা রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূলের বিধায়ক। তাঁর পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় ।গত বছরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এবারও তার হেরফের হয়নি।







