তিন-চার বছর ধরে ঝড়রের বেগে বেড়েছিল অশোকনগরের চড়া সুদের নেপোথ্যে কিডনি পাচার কাণ্ডে ধৃতদের সম্পত্তি। ধৃত সুদখোর বিকাশ ঘোষ ওরফে শীতল তৈরি করে মার্বেলের পেল্লাই দোতলা বাড়ি, বানিয়েছিল লক্ষ টাকার গয়না পাশাপাশি স্থাবর অস্থাবর মিলিয়ে কোটি টাকার বেশি সম্পত্তি করেছি।
ধৃত গুরুপদ জানা ওরফে অমিত পূর্ব মেদিনীপুর অঞ্চলে কিছুবছরের মধ্যে কিনেছিল প্রায় ৫০ লক্ষ টাকার জমি। ধৃতদের জিজ্ঞাসাবাদেই তথ্য প্রকাশ্যে আসাতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের এই সম্পত্তির সঙ্গে কিডনি পাচারের যোগসূত্র নিশ্চিত হলে অথবা এই সম্পত্তির সঠিক হিসেব না পেলে বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। প্রাথমিক স্তরে এর প্রক্রিয়াও শুরু করে অশোকনগর থানা। পাশাপাশি যার অভিযোগের ভিত্তিতে কিডনি পাচার তদন্তের শুরু হয়, তাঁর স্ত্রী যাকে কিডনি দিয়েছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সেই বাসিন্দাকেও ইতিমধ্যে নোটিস পাঠায় পুলিশ। অন্যদিকে আরো কয়েকজন ভিনরাজ্যের কিডনি গ্রহীতার হদিশ পায় পুলিশ। তাদের সঙ্গে কীভাবে এই চক্রের যোগাসূত্র বা কত টাকার বিনিময়ে তারা কিডনি কেনেন সেই দিকটিও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।







