বিনোদন

মেট গালা’র রেড কার্পেটে ইতিহাস গড়তে চলেছেন কোন বলিউড অভিনেতা?

মেট গালায় ভারতীয় সুন্দরীরা বহুকাল ধরেই নিজেদের দাপট বজায় রেখেছেন। কখনও প্রিয়াঙ্কা, কখনও আবার দীপিকা, ২০২৩ থেকে এই দলে নাম লেখায় রনবীর পত্নী আলিয়াও। কিন্তু মেট গালা ২০২৫ এ রয়েছে এক দারুণ চমক। চলতি বছর মেট গালায় পদার্পণ করতে চলেছেন প্রথম ভারতীয় অভিনেতা।

সম্প্রতি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ‘ডায়েটসব্য’ থেকে এক রহস্যময় পোস্ট করেন। তিনি লেখেন,”অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদন জগতের দুই মহারথী এবার নিজেদের শিল্পকর্মের মেলবন্ধন ঘটাতে চলেছেন। একজন বলিউডের প্রথম সারির সুপারস্টার, অন্যজন দেশের সেরা ডিজাইনার। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে এই অভিনেতা মেট গালার রেড কার্পেটে ইতিহাস তৈরি করবেন নিজের কেয়ারলেস স্টাইলের মাধ্যমে।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বলিউড মহলে। অনেকে মনে করছেন এই অভিনেতা রণভীর সিং, কারণ “কেয়ারলেস সাজপোশাক” বলতেই তাঁর নাম প্রথম উঠে আসে। তবে আবার অনেকে শাহরুখ খানের দিকেই ইঙ্গিত করছেন, কারণ সেই পোস্টে শাহরুখের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পূজা একটি লাইক দিয়েছেন—যা জল্পনাকে আরও জোরদার করেছে।

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের এখানে রেড কার্পেটে হাঁটতে দেখা যায়। চলতি বছর ৫ মে মেট গালা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এবার দেখবার পালা কোন বলিউড অভিনেতার মুকুটে মেট গালার পালক ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.