কলকাতা

পার্ক স্ট্রিটে ফের অগ্নিকাণ্ড, আতঙ্ক কুইন্স ম্যানসনে

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, শুক্রবার: শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে পার্ক স্ট্রিটের ব্যস্ত এলাকায় অবস্থিত কুইন্স ম্যানসনের একতলায় হঠাৎ আগুন লেগে যায়। ওই অংশে থাকা একটি মিষ্টির দোকানের পিছন দিক থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বহু চেষ্টা করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

দোকান খোলা থাকায় কিছু কর্মী ভিতরে ছিলেন। তাঁদের দ্রুত নিরাপদে বাইরে বের করে আনা হয়। বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত নয়। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পার্ক স্ট্রিট এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.