জেলা

Breaking ___অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত

অবশেষে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক। সূত্রের খবর বিহার ও জেলা পুলিশ বিহার থেকে তাকে গ্রেফতার করে। বাবলা সরকার খুনের প্রায় চার মাস পর গ্রেপ্তার কৃষ্ণ রজক। জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হওয়ার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ। অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনো পলাতক বাবলু যাদব। এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আট জন। এদিকে কৃষ্ণ রজকের গ্রেফতারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল চক্রি সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। আজই কৃষ্ণ রজকে মালদা জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.