রাজ্য

রাজ্য সরকারের আবারো মাথাব্যাথার কারন হতে চলছে কলেজের ক্যাজুয়াল কর্মচারীরা। নামছে আন্দোলনে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের সরকার পোষিত কলেজগুলিতে বর্তমানে কর্মচারীর সংখ্যা নাই বললেই চলে। কলেজের পরিচালন সমিতির মাধ্যমে নিয়োগকৃত ক্যাজুয়াল কর্মচারীরা কলেজের যাবতীয় শিক্ষা সহায়ক কাজ করে কলেজগুলোকে সচল রাখে। কিন্তু সেই সব ক্যাজুয়াল কর্মচারীদের না আছে নির্দিষ্ট বেতন, না আছে কাজের কোনো নিরাপত্তা, না আছে কোনো সরকারী স্বীকৃতি। ২০০০ থেকে সর্বাধিক ৬০০০ টাকায় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদের জীবন জীবিকা অতিবাহিত করতে হয়। অথচ কলেজ পরিচালন সমিতি দ্বারা একই ভাবে নিয়োগকৃত কলেজের অতিথী অধ্যাপকদের বর্তমান সরকার স্বীকৃতি, নিরাপত্তা ও বেতন প্রদান করছেন। আর তাতেই ক্ষেপে উঠেছেন রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত প্রায় ৬০০০ কলেজ ক্যাজুয়াল কর্মচারীরা।

 

একাধিকবার রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষা দপ্তরে লিখিত ভাবে জানিয়েও সুরাহা হয়নি।

কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের দীর্ঘদিনের পোড় খাওয়া‌ নেতা, কোচবিহার জেলার দিনহাটা কলেজের ক্যাজুয়াল কর্মচারী মেহেবুব ইলাহী আলির সাথে সময় ৩৬৫ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি রীতিমতো হুমকীর সুরে বলেন, ‘অনেক সহ্য করেছি, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। শিক্ষকদের ক্ষেত্রে এক নীতি, আর শিক্ষাকর্মীদের সময় আরেক নীতি। রাজ্য সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে জেলায় জেলায় ইতিমধ্যে নতুন উদ্যোগে আন্দোলন গড়ার বার্তা পৌঁছে দিয়ে নতুন ভাবে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনে আমরা‌ আন্দোলন শুধু নয়, আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেবো।’

তবে একদিকে নিয়োগ সংক্রান্ত একাধিক দূর্নীতি ও ডি এ আন্দোলনে যখন অতিষ্ঠ রাজ্য সরকার, ঠিক সেই মুহুর্তে কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের এহেন আন্দোলন যে একটা প্রভাব বিস্তার করবে তা বলাবাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.