সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে এ বছর রেকর্ড় পরিমানে তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ। তার মাঝে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে দেখা গেল এক অভিনব পোষ্টার। কে বা করা এই পোষ্টার মেরে গেছে সে সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারে নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পোষ্টারে লেখা – ” এই হাসপাতালে রোগী ভর্তি করলে বাড়ী থেকে হাতপাখা আনতে হবে।”
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এধরনের কোনো পোষ্টার দেয়নি বলে সংবাদমাধ্যমকে জানায়। তবে গত কয়েকদিন ধরে এই হাসপাতালে বিদ্যুত সমস্যা চরম আকার নিয়েছিলো বলে জানা যায়। এই হাসপাতালের BMOH কে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, কে বা কারা এই পোষ্টার দিয়েছেন তা তার জানা নাই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এমন পোষ্টার দেয়নি। বিদ্যুত নিয়ে সাময়িক সমস্যা ছিলো। সমাধানের জন্য দ্রুত ব্যাবস্থা নেওয়া হয়েছে।







