পেহলেগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর যোগ্য জবাব ভারতের। সেই হামলা সিঁদুর মুছে গিয়েছিল ২৬ জন মহিলার। তার প্রত্যুত্তরে সফলভাবে সম্পন্ন হয়েছে অপারেশন সিঁদুর। এই আবেগ ছুঁয়ে দিয়েছো সকলকে। সেই কারণে এই নাম নিয়ে সিনেমার আবেদন জানাচ্ছে বলিউডের একাংশ।
কাশ্মীরের এই ২৬ জন পর্যটককে প্রাণ চলে যাওয়ায় সকলের আবেগকে নাড়িয়ে দিয়েছে। তাই এই গল্প নিয়ে সিনেমা তৈরীর জন্য তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেশপ্রেমের উরি, ওয়ার, ফাইটার-এর মতো ছবি হয়েছে বলিউডে। যা মানুষের মন ছুয়ে গেছে। এবারে পর্দা বাঁচাতে পারে অপারেশন সিঁদুর কাহিনী। যার জন্য ইতিমধ্যেই আবেদনের পালা শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই বলিউডের প্রায় ১৫টি প্রযোজনা সংস্থা ও পরিচালক ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে পরবর্তীতে ছবি তৈরি করার জন্য আবেদন করেছেন। ভারতীয় মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশনে বহু আবেদন পত্র জমা পড়েছে। এই অপারেশনের নাম নিয়ে আবেদনের বিষয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সভাপতি বি এন তিওয়ারি নিশ্চিত করেছে। এমনকি পরিচালক অশোক পণ্ডিত, মধুর ভান্ডারকর ছবির নাম নিয়ে আবেদন করেছেন। পর্দায় এই সিনেমার গল্প দেখার জন্য অপেক্ষায় বসে রয়েছে গোটা দেশবাসী। তবে তার আগে সকলেই প্রার্থনা করছে যাতে সীমান্তবর্তী এলাকায় শান্তি ফিরে আসে।







