স্বরূপনগর: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকার বড় বাঁকড়া গ্রামে ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। স্থানীয় পাটক্ষেতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাশের গ্রামের এক কৃষকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বছর ৩২-এর এক গৃহবধূ স্থানীয় বল্লির মাঠ সংলগ্ন একটি বিলে পাট নিংড়াতে যান। সেই সময়, পাশের গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক, বছর ৪৩-এর আমিরুল গাজী তাঁকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে সব কথা বাবাকে জানান নির্যাতিতা। এরপরই তার বাবা স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্ত আমিরুল গাজীকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তাকে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে নির্যাতিতাকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে কড়া শাস্তি দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। স্বরূপনগর থানার পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে।
নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ও দ্রুত বিচার দাবি জানাচ্ছেন এলাকাবাসী। সামাজিক নিরাপত্তার প্রশ্নে এমন ঘটনা আরও একবার নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিল।







