দেশরাজনীতিরাজ্য

“গরম চা নয়, এখন গরম সিঁদুর! মোদীকে ঘিরে তৃণমূল মন্ত্রীর কটাক্ষে উত্তাল রাজনীতি”

আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে যখন আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা, ঠিক তার আগেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কটাক্ষ— “আগে কেউ কেউ গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর বয়ে বেড়াচ্ছেন। সিঁদুর বিক্রি করতেই আলিপুরদুয়ার পর্যন্ত আসছেন।”

দিনহাটায় একটি স্বাগত গেট ও সেলফি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন, “দয়া করে এখানে এসে সাধারণ মানুষদের মধ্যে ধর্মীয় বিষ ঢালবেন না। আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রেখেই চলি। এই মাটিতে হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করে। আদিল শেখ ও ঝন্টু আলী শেখ— দুজনেই আমাদের সমাজের অংশ। তাদের কথাও ভাবতে হবে।”

প্রধানমন্ত্রীর সফরের ঠিক পূর্বে এই ধরনের মন্তব্যে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে উত্তরবঙ্গে। গুহের মন্তব্য বিজেপির ধর্মীয় রাজনীতিকে কটাক্ষ করেই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর কথায়, মোদীর সফর যেন ‘ধর্মীয় পণ্যের প্রচার’ এ পরিণত না হয়, সেই সতর্কবার্তাও স্পষ্ট।

বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, তৃণমূল মন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। মোদীর আলিপুরদুয়ার জনসভায় এই ইস্যু ঘিরে পাল্টা প্রতিক্রিয়া আসে কি না, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.