মৃত্যুর ৯ দিন পর পঁচাগলা দেহ উদ্ধার পুলিশকর্মীর ! জানা গিয়েছে, আত্মঘাতী হন ওই পুলিশকর্মী এবং ৯ দিন পর ওয়াটগঞ্জ থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ । ঝুলন্ত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে তাকে । মিলেছে একটি সুইসাইড নোটও। গলায় গামছা পেঁচিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ। ২৬ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে খবর। তারপর বুধবার উদ্ধার করা হয় ওই পুলিশকর্মীর দেহ ।
জানা গিয়েছে , মৃত পুলিশকর্মী সুখলাল মুর্মু পুরুলিয়ার মানবাজারের বাসিন্দা। তিনি কর্মরত ছিলেন কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নে । কিন্তু সম্প্রতি মৃতের নাম সুখলাল মুর্মু। তিনি পুরুলিয়ার মানবাজারের পেদ্দা হরিপুর গ্রামের বাসিন্দা। কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। কিন্তু সম্প্রতি তাকে চতুর্থ ব্যাটেলিয়ন থেকে নিয়ে আসা হয় তৃতীয় ব্যাটেলিয়নে ।
সুখলালের উদ্ধার হয় সুইসাইড নোট থেকে জানা গিয়েছে কিছু দিন আগের একটি দুর্ঘটনায় তার বাঁ হাতে চোট লাগে , যার জেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। তার দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমানে খুন বা অন্য কোনও সম্ভাবনা খুঁজে পাওয়া যায়নি।






