কালীগঞ্জের বিজয়ী প্রার্থী আলিফা আহমেদ । তার বিজয় মিছিল থেকেই ছোড়া হয় বোমা, যার জেরে প্রাণ গিয়েছে এক ফুটফুটে প্রাণের , অভিযোগ এমনটাই । আলিফার দলের কর্মীদের বিরুদ্ধেই বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনার পরই , শোক জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় আলিফা লিখেছিলেন, “এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। মর্মাহত এবং ক্ষুব্ধ। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের বার্তা দিয়েছি, এই ঘটনায় যারা জড়িত, দল-বর্ণ নির্বিশেষে তাদের যেন কঠোরতম শাস্তি হয়। প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।” কিন্তু এবার সদ্য বিজয়ী নেত্রী আলিফাকেই চুপ থাকার নির্দেশ তৃণমূল সুপ্রিমোর ।
জানা গিয়েছে , মঙ্গলবার বিধানসভায় , মুখ্যমন্ত্রী , নদিয়ার দলীয় বিধায়কদের সঙ্গে আলাদা করে কথা বলার সময়ই আলিফাকে এই দশ বছরের নাবালিকার মৃত্যু নিয়ে বেশি কথা বলতে বারণ করেন । মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, এবিষয় নিয়ে , যা বলার দল বলবে , আলিফাকে বেশি কথা বলতে হবে না ।
উল্লেখ্য , ফলাফলের আগের দিনই আলিফা বার্তা দিয়ে দিয়েছিলেন অশান্তি এড়ানোর জন্য। কিন্তু ফলাফলের দিন চিত্রটা সম্পূর্ণ বদলে যায় । । সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে , বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিজয় মিছিল থেকে । আর তাতেই মৃত্যু হয় দশ বছরের নাবালিকার। যা নিয়ে কার্যত তুঙ্গে বঙ্গ রাজনীতি ।







