দেশবিদেশ

‘কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ’ , ট্রাম্পকে কড়া বার্তা মোদীর !

রাতারাতি ট্যারিফ দ্বিগুণ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । তবে জবাব দিলেন নরেন্দ্র মোদীও । চুপ করে না থেকে , মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ হুশিয়ারিতে পাল্টা জবাব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন , “কৃষক ও মৎসজীবীদের স্বার্থের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। কৃষকদের সুরক্ষার জন্য কঠিন মূল্য চোকাতে প্রস্তুত।”

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , “কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত কখনও কৃষক, পশুপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎসজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে।”

উল্লেখ্য , রাশিয়ার থেকে তেল ও অস্ত্রশস্ত্র কেনার জন্য প্রথমে ভারতের উপরে শুক্ল ছিল ২৫ শতাংশ তবে হঠাৎই রাতারাতি তা বাড়িয়ে দ্বিগুণ করে ৫০ শতাংশ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তারপরে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে , মার্কিন প্রেসিডেন্টের ট্যারিফ হুশিয়ারির জবাব বলেই মনে করা হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.