কলকাতা

সরব কুণাল ঘোষ! অভয়ার বাবার বিরুদ্ধে দায়ের করলেন মানহানির মামলা

আইনি নোটিশের পর , এবার মানহানির মামলা । অভয়ার বাবার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । বুধবার অভয়ার বাবার বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা করেন কুণাল ঘোষ ।

অভিযোগ , সিবিআই নাকি টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে , সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এমনই দাবী করেন অভয়ার বাবা । তার দাবী রাজ্য সরকার সিবিআইকে টাকা দিয়েছে । অভয়ার বাবার বিস্ফোরণ – সিজিও কমপ্লেক্সে গিয়ে নাকি সব সেটেলমেন্ট করে এসেছিলেন কুণাল ঘোষ। তিনি বলেছিলেন , “সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন।” এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কুণাল ঘোষ । সমাজ মাধ্যমে লিখেছিলেন , “মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন উনি।” পাশাপাশি আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন । এবার দায়ের করলেন মানহানির মামলা ।

উল্লেখ্য , আর জি কর কান্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে, নির্যাতিতার বাবা – মা একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন । নির্যাতিতার বাবা – মায়ের প্রতি কুণাল ঘোষও একাধিকবার সমবেদনা জানিয়েছেন । কুণাল ঘোষের দাবী, নির্যাতিতার বাবা – মা নাকি একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.