ক্রাইমখেলাধুলাজেলা

গলায়-বুকে এলোপাথাড়ি কোপ, লিলুয়ায় খুন তরুণ ফুটবলার

হাওড়ার লিলুয়ার পটুয়া পাড়ায় গণেশপুজোর খাওয়াদাওয়া চলাকালীন রক্তাক্ত ঘটনায় খুন হলেন এক যুবক। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্যান্ডেলে উপস্থিত মানুষের মাঝেই দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় মীমাংসা করতে এগিয়ে আসেন ২৬ বছরের সৌভিক দত্ত ওরফে সোনু। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ অভিযুক্ত পকেট থেকে ছুরি বের করে সৌভিকের গলা ও বুকে একের পর এক কোপ বসায়। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি।

রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তকে পালাতে না দিয়ে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এখনও পরিষ্কার হয়নি ঠিক কী কারণে ঝগড়া শুরু হয়েছিল। সৌভিক স্থানীয়ভাবে প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পরিবার ও প্রতিবেশীরা দোষীদের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.