দেশরাজনীতি

মূর্খরা আসলে বাগধারা বোঝেনা ! এফআইআর দায়ের হতেই বিস্ফোরক মহুয়া মৈত্র

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য , আর তার জেরেই , তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর । এবার সেই ঘটনাতেই ফুঁসে উঠলেন মহুয়া মৈত্র । এফআইআর দায়ের কারীদের রীতিমতো মূর্খ বলে দাবী করেছেন তৃণমূল সাংসদ । তার কথায় , মূর্খরা আসলে বাগধারা বোঝেন না । তার কথায় , তিনি যেভাবে বাগধারা ব্যবহার করেছেন , তা বিকৃতভাবে দেখানো হয়েছে এফআইআরে।

গত ২৬ আগষ্ট , কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠানে গিয়েছিলেন মহুয়া মৈত্র । অনুষ্ঠানের শেষে , অমিত শাহের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ান তৃণমূল সাংসদ । তিনি বলেন , “ভারতের সীমান্তরক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে বলে স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় প্রথম সারিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে নির্লজ্জভাবে হাততালি দিচ্ছিলেন। যদি ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে কেউ না থাকে, অন্য দেশের শয়ে শয়ে, লাখে লাখে মানুষ এদেশে ঢুকে পড়ে, তাহলে প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা উচিত।”

এই বিষয়কে কেন্দ্র করে , পাল্টা কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি । সুকান্ত মজুমদারের কথায় , “মহুয়াকে দেখলে বোঝা যায় ইংরাজি জানলে যে সঠিক শিক্ষা রয়েছে তা নয়।” এই ঘটনায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার । এর পাশাপাশি ছত্তিশগড়ের রাইপুরের মানা ক্যাম্প থানায়ও তৃণমূল সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ ।

তবে এই এফআইআর করা নিয়েও , রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন মহুয়া মৈত্র । তার কথায় , “আমি যা বলেছি, এফআইআরে সেটা একেবারে অন্যরকমভাবে উল্লেখ করা হয়েছে। আসলে ভুয়ো এফআইআর দায়ের করার জন্য এভাবেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বাংলা থেকে ইংরাজি এবং ইংরাজি থেকে হিন্দিতে অনুবাদ করা হয় নির্দিষ্ট কিছু মন্তব্য। আসলে মূর্খরা বাগধারা বোঝে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.