একই বাড়ির দুই বউকে নিয়ে পালালেন এক যুবক ! শ্বশুর , শাশুড়ি এবং তিন মেয়েকে চায়ের সঙ্গে মাদকজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেওয়া হয় । এই ভয়ঙ্কর ঘটনা বাগদার মালিদা গ্রামের । পলাতক গৃহবধূর স্বামী ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন । অপরদিকে আবার অভিযুক্ত যুবকের স্ত্রী , স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ।
মালিদা গ্রামে বসবাসরত ইয়াসিন শেখ ও আনিসুর শেখ । তারা সম্পর্কে দুই ভাই । তাদের স্ত্রীর সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল গ্রামেরই এক যুবক আরিফ মোল্লার । স্থানীয় সূত্রে খবর , সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে যখন বাড়ি ফেরেন , তখন দেখেন তার বাবা মা ও তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে । কিন্তু বাড়িতে স্ত্রী , বৌদি ও আরেক এক মেয়ের দেখা পাওয়া যাচ্ছে না। জ্ঞান ফিরলে বাবা জানান , তাকে চা বানিয়ে দিয়েছিলেন দুই বউ। সেই চা তেই কিছু মেশানো ছিল , যা খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তারা।
তাদের দাবি , বাড়ির দুই বউ আরিফের সঙ্গে পালিয়ে গিয়েছে । এবিষয়ে বাগদা থানায় , লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ।
অপরদিকে আবার অভিযুক্ত আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা জানান, “আরিফ এবং ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি সেটাই চাই । আমার একটা জীবন আছে, আমার বাচ্চাদের জীবন আছে । আমি জানতাম ওদের সঙ্গে সম্পর্ক আছে। দুই বউকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ । আরিফের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমি সেটাই চাই ।”







