জেলা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নজিরবিহীন ভিড়, উন্নয়নের বার্তা দিল তৃণমূল!

অনুপম জানা: পূর্ব মেদিনীপুরের পটাশপুর দুই ব্লকের মথুরা অঞ্চল আজ দেখল এক অন্য ছবি।
তৃণমূল কংগ্রেসের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে উপচে পড়া ভিড় যেন নতুন ইতিহাস রচনা করল।

মানুষের মুখে একটাই কথা—
“এই কর্মসূচিই আমাদের ভরসা।”

গ্রামের পর গ্রামে পৌঁছে যাচ্ছে সমাধান, মানুষ পাচ্ছে তাদের ন্যায্য অধিকার। প্রথমে কিছুটা সংশয় থাকলেও, দিন গড়াতেই পরিষ্কার— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এখন বাংলার মানুষের আস্থার অন্য নাম।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের শীর্ষ কর্তারা—
পটাশপুর ২ ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি, অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ একাধিক আধিকারিক।

আর শেষে মানস বাবুর ভাষণ যেন জ্বালিয়ে দিল নতুন উদ্দীপনা—

“বিজেপি সৌজন্যের রাজনীতি বোঝে না। তৃণমূল বোঝে উন্নয়নের রাজনীতি। তৃণমূল বোঝে মানুষের আশীর্বাদের রাজনীতি। বিজেপি খেলা বোঝে, কিন্তু ২০২৬-এ বাংলার মানুষই খেলবে খেলা—
আর সেখানে বিজেপি হবে বোল্ড আউট।” বলা যেতে পারে পটাশপুর দুই ব্লক থেকে আজ বাংলার বার্তা স্পষ্ট—
উন্নয়নের পথেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.