খেলাধুলা

শ্রীলঙ্কার দাপুটে জয়, মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের টপ অর্ডার

এশিয়া কাপ ২০২৫-এর (Asia Cup 2025) পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৩৯ রান। জবাবে শ্রীলঙ্কা মাত্র ১৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।

টসে হেরে ব্যাট করতে নেমে ভয়ানক বিপর্যয়ের শিকার হয় বাংলাদেশের টপ অর্ডার। দুই ওপেনারই শূন্য রানে ফিরলেন। এরপর ১১ রানে পড়ে তৃতীয় উইকেট। অধিনায়ক লিটন দাস (২৬ বলে ২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও ৫৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে মিডল অর্ডারে জাকের আলি (৩৪ বলে ৫১) ও শামিম হুসেন (৩৪ বলে অপরাজিত ৪২) ৬১ বলে ৮৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে লড়াইয়ে রাখেন। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারঙ্গা নেন ২৫ রান দিয়ে ২ উইকেট।

জয়ের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কাও শুরুতে ধাক্কা খায়। কুশল মেন্ডিস ৩ রান করে দ্রুত ফিরলেও, দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা (৩৪ বলে ৫০) এবং কামিল মিশারার (৩২ বলে অপরাজিত ৪৬) ৯৫ রানের জুটি ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত অধিনায়ক আশালঙ্কা ৪ বলে অপরাজিত ১০ রান করে দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ বোলিংয়ে মেহেদি হাসান নেন ২ উইকেট, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান একটি করে উইকেট পান।
চলতি টুর্নামেন্টে এটাই শ্রীলঙ্কার প্রথম জয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.