ক্রাইমদেশরাজ্য

কেরালা কাণ্ড: ওনাম উৎসবের নাম করে বাড়িতে ডেকে অকথ্য যৌন নির্যাতন, গ্রেফতার দম্পতি

কেরালায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বাড়িতে ডেকে কিশোর ও যুবক—দু’জনকে অকথ্য যৌন নির্যাতন করেছে এক দম্পতি। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করানো, যৌনাঙ্গে মরিচ ছিটিয়ে দেওয়া, এমনকি শরীরের ২৩টি স্থানে স্টেপলার দিয়ে স্টেপল করার মতো পাশবিক নির্যাতন চালানো হয়েছে। শেষে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও সামগ্রী লুঠ করে নিয়ে যায় অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দম্পতি হল জয়েশ ও রেশমি। কোইপুরমের কাছে চরালকুন্নুর বাসিন্দা তারা। অভিযোগ, ওনাম উৎসব উদযাপনের নাম করে তারা প্রথমে নীলামপেরুরের ১৯ বছর বয়সী এক কিশোরকে বাড়িতে ডাকে। সেখানে রেশমির সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করানো হয়। স্বামী জয়েশ সেই দৃশ্য ভিডিও করে। ওই কিশোরকে হাত-পা বেঁধে লোহার রড ও সাইকেলের চেন দিয়ে বেধড়ক মারধর করা হয়। ছুরি দিয়ে ভয় দেখানো হয়। যৌনাঙ্গে মরিচ ছিটিয়ে দেওয়া হয়। শেষে তার কাছ থেকে ১৯,০০০ টাকা ছিনিয়ে নিয়ে অটোরিকশা স্ট্যান্ডে ফেলে দেওয়া হয়।

দ্বিতীয় ভুক্তভোগী জয়েশেরই প্রাক্তন সহকর্মী। তাকেও একইভাবে নির্যাতন করা হয়। অভিযোগ, ওই যুবকের যৌনাঙ্গ সহ শরীরের ২৩টি জায়গায় স্টেপলার দিয়ে স্টেপল করা হয়। পরে তার কাছ থেকেও টাকা ও মোবাইল ফোন লুঠ করে নেয় দম্পতি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনায় কালো জাদু বা তন্ত্রসাধনার প্রভাব থাকতে পারে। ইতিমধ্যেই ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের নৃশংসতা প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.