বিনোদন

বিয়ে না করার কারণ কি? জানালেন‘গদর’নায়িকা আমিশা প্যাটেল

সম্প্রতি এক সাক্ষাতকারে বিখ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল জানালেন তিনি স্বেচ্ছায় বিয়ে না করার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন ? অভিনেত্রী তাঁর জীবনে ‘কাঁহো না… প্যায়ার হ্যায়’ এবং ‘গদর’ এর মত ছবি উপহার দিয়েছেন ভক্তদের। তাঁর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু তাঁকে বারংবার জিজ্ঞাস করা হয় যে, তিনি বিয়ে করেননি কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয় খোলাশা করে আমিশা বলেন তাঁর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ হল বিয়ের পর তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়েছিল, যা তিনি করতে রাজি ছিলেন না। তিনি এও জানান যে এখনও তিনি এখনও বিয়ের প্রস্তাব পান, এমনকী তাঁর বয়সের অর্ধেকেরও কম বয়সী পুরুষদের কাছ থেকেও। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলের পডকাস্টে অভিনেত্রী এই বিষয় জানালেন।

আমিশা বলেন, “যারা তোমাকে ভালোবাসে, তাঁরা তোমার কেরিয়ারে উন্নতি করতে দেবে। আমি আমার কেরিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, এবং প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। আমি অন্যটির জন্য উভয় জিনিসই ছেড়ে দিয়েছি, এবং আমার মনে হয় আমি উভয় ক্ষেত্রেই শিখেছি। উদাহরণস্বরূপ, আমার একটি সিরিয়াস প্রেম ছিল, এবং এটি ছিল আমার সিনেমায় যোগদানের আগে। তিনি দক্ষিণ মুম্বইয়ের একটি খুব বড় শিল্প পরিবারের ছেলে, আমার মতো। একই ব্যাকগ্রাউন্ড এবং শিক্ষা, এবং পরিবারের পরিবেশও একই ছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন আমি সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমার পার্টনার চায়নি তাঁর ভালোবাসার মানুষ এভাবে জনসম্মুখে আসুক। আমি সিনেমার কেরিয়ারের জন্য ভালোবাসা ছাড়লাম।”

আমিশা জানান এখনও তিনি বিয়ে করতে রাজি আছেন। অভিনেত্রী বলেছেন, “আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যতক্ষণ না আমি উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না ‘ইচ্ছে থাকলেই উপয়া হয়।’ তাই যে ব্যক্তি আমাকে পাবে সে মকে পে চকা মার দেগা। সেই আমার মনের মানুষ হবে। আমি এখনও অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরণের প্রস্তাব পাই। আমার বয়সের অর্ধেক বয়সী মানুষ আমাকে ডেটে নিয়ে যেতে চায়, এবং আমি এর জন্য উন্মুক্ত কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ক হতে হবে। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে দেখা করেছি যাদের বুদ্ধিমত্তা একটি মাছির মতো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.