রাজনীতিরাজ্য

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ, কালো টাকা সাদা করতে ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় প্রকল্প!

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করার পর তিনি জামিন পান। তবে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে ইডি। আগামী শনিবার ২০ সেপ্টেম্বর ফের শুনানি হবে।

ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিনহা কালো টাকা বৈধ করতে ব্যবহার করেছিলেন কেন্দ্রীয় সরকারের আয় ঘোষণার প্রকল্প (IDS), যা চালু হয়েছিল ২০১৬ সালে। এই স্কিম অনুযায়ী ৪৫ শতাংশ জরিমানা দিয়ে লুকোনো আয় দেখালে তার ওপর আর তদন্ত হত না। সেই সুযোগই নিয়েছিলেন চন্দ্রনাথ। নথি অনুযায়ী, তিনি ৯০ লক্ষ টাকা জরিমানা দিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তির হিসেব দেখিয়েছিলেন। তবে ওই আয়ের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তদন্তকারীদের ধারণা, চাকরি বিক্রির মাধ্যমেই ওই টাকা তিনি সাদা করেছিলেন।

অভিযোগ এখানেই শেষ নয়। নোটবাতিলের সময়ও সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ইডির হাতে আসা তথ্য অনুযায়ী, মন্ত্রীর স্ত্রীর আয়কর রিটার্নে দেখা যায় ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত এক ব্যাঙ্কে ৪৪ লক্ষ ৩৫ হাজার টাকা জমা দেখানো হয়েছে। অথচ বাস্তবে সেই যৌথ অ্যাকাউন্টে জমা হয়েছিল মাত্র ৭ লক্ষ টাকা। অর্থাৎ আয়কর দফতরে প্রায় ৩৭ লক্ষ টাকার ভুয়ো তথ্য দেওয়া হয়েছিল।

এই অসঙ্গতি তিনি ২০১৬-১৭ অর্থবর্ষে জানাননি। তবে ২০২২ সালে নিয়োগ দুর্নীতির মামলা আদালতে পৌঁছনোর পর পুরনো তথ্য জমা দেন। বর্তমানে ইডি চায়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়ে ওই অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.