ক্রাইমজেলা

আম গাছে আমের বদলে ঝুলছে ব্রাউন সুগার, মূল্য প্রায় ৪০ কোটি

জগৎ বিখ্যাত মালদার ‘আম’, কিন্তু এই আম গাছ থেকে কি শুধুই আমই পাওয়া যায়? উত্তর হল ‘না! এবার আম গাছ থেকে পাওয়া গেছে প্রায় ৪০ কোটি টাকার ‘ব্রাউন সুগার’। আম গাছে শুকানো হচ্ছিল এই ব্রাউন সুগার। ঘটনাটি মালদা জেলার কালিয়াচকের গোপালগঞ্জ এলাকার।

গোপন সুত্রে খবর পায় কালিয়াচক থানার অন্তরগত গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ি। তারপর ভোলাইচক পাকা কোক এলাকায় একটি আম বাগানে অভিযান চালায় পুলিশ। সেখানেই ১০ থেকে ১৫ জন মিলে ব্রাউন সুগার তৈরি করছিল। তিনজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পলাতক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩ জনের নাম বরকত শেখ, রোফ শেখ এবং হাসিবুর শেখ। ৩ জনেরই বাড়ি কালিয়াচকের মোজমপুরে। এই বছরে এখন পযর্ন্ত প্রায় ১০০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে শুধুমাত্র মালদা থেকেই, যা প্রায় ৯৭ কেজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.