রাজ্য

নীতি আয়োগের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে!

নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করতে পারেন বলে আগে জানা গেলেও, সেটা হচ্ছে না। নীতি আয়োগের বৈঠকে না যাওয়ারই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানও তারা বয়কট করছে বলে জানিয়েছে তৃণমূল।

 

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের উবাচ, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যেতে পারেন, আবার না-ও যেতেও পারেন। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বার্থে যেটা ভালো মনে করেন, সেটাই তিনি করেন। বিরোধীপক্ষের কথার কোনও ঠিক নেই। আসলে একটা কথা রয়েছে, হাতি চলে বাজার।’

 

কেন্দ্রের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাক আগেই দিয়েছেন মমতা। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের পর, এবার নীতি আয়োগের বৈঠকেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ মে হতে চলেছে নতুন সংসদ ভবনের উদ্বোধন। সেই কর্মসূচিতে স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.