দেশ

দিল্লির পর বিহারে অগ্নিকাণ্ড, হাসপাতালের আইসিইউতে আগুনে প্রাণ গেল ৪ জনের

দিল্লির একটি বেআইনি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিহারের মুজফ্‌ফরপুরে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে নাগাদ হাসপাতালের আইসিইউ বিভাগে আচমকাই আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু রোগী ও তাঁদের পরিজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শুরু হয় উদ্ধারকাজ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অগ্নিদগ্ধ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের অনেককেই খুঁজে পাওয়া যায়নি। তাঁদের দাবি, রোগীদের অসহায় অবস্থায় ফেলে রেখে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ নিরাপদ স্থানে চলে যান।

প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.