মেথি স্বাদে তিতকুটে হলেও এর স্বাস্থ্য উপকারিতাকে আপনি চাইলেও এড়াতে পারবেন না। তবে চুলের জন্যও কিন্তু এই উপাদান বড্ড কার্যকরী। এক চামচ মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন-বি৬ থাকে।
চলুন এক এক করে মেথির উপকারিতাগুলো জেনে নেওয়া যাক
১. তলপেটের ব্যাথা কমায়
মূলত মেয়েদের পিরিয়ডের সময় তলপেটে খুব ব্যথা করে। মেথিতে রয়েছে আইসোফ্ল্যাভন ও ডাইয়োসজিনিন নামক দুই উপাদান যেটা পিরিয়ড ক্রাম্প কমাতে সাহায্য করে।
২. গলাব্যথা কমায়
জ্বর, সর্দি ও গলা ব্যাথা কমাতে দারুন কাজ করে মেথি। প্রথমে মেথি পেস্ট করে নিয়ে মধু আর লেবুর রস মিশিয়ে খেলে ১ সপ্তাহের মধ্যে এইসব থেকে মুক্তি পাওয়া যায়।
৩. ওজন নিয়ন্ত্রণ
যারা বাড়তি ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য মেথি ভীষণ উপকারী হবে। কারণ মেথির পানীয় সম্পূর্ণ প্রাকৃতিক। আর যার জেরে শরীরের কোনো সাইড এফেক্ট হবে না। প্রতিদিন সকালে মেথি ভেজানো জল খেলে দারুন উপকার পাবেন।
৪. অ্যানিমিয়া রোধ করে
বেশিরভাগ মেয়েরাই অ্যানিমিয়ায় ভোগে। মূলত পিরিয়ড এর কারণে এমনটা হয়ে থাকে। আর এক্ষেত্রে দারুন ভূমিকা পালন করে মেথি। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। যা শরীরে রক্তের পরিমাণ বাড়িয়ে পুষ্টি জোগায়।







