জেলা

দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্য! নির্দল প্রার্থী হো চি মিনের বাড়িতে যৌথ তল্লাশি

ভারত–বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরের কুমারগঞ্জ ব্লকের সুন্দরপুর গ্রামে শুক্রবার সকাল থেকে শুরু হল হো চি মিন চৌধুরীর বাড়িতে তল্লাশি অভিযান। স্থানীয় রাজনীতিতে দীর্ঘ দুই দশক ধরে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে আসছেন হো চি মিন। সেই হো চি মিনের বাড়িতেই এদিন একযোগে তল্লাশি চালাল বিএসএফ ও কুমারগঞ্জ থানার পুলিশ।

গ্রামবাসীদের অনুমান, কারও অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। তবে ঠিক কী কারণে তল্লাশি, বা তল্লাশিতে কী উদ্ধার হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। সূত্রের খবর, সুন্দরপুর গ্রামে তাঁর নতুন পাকা বাড়ি ও পুরনো পৈতৃক ভিটে—দুটি জায়গাতেই প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি। উপস্থিত ছিলেন পুলিশের একাধিক আধিকারিক এবং বিএসএফের ৫৭ ব্যাটেলিয়নের জওয়ানরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় হো চি মিন বাড়িতে ছিলেন না। তাঁর মা জয়নুর জানান, “ছেলে বাজারে গিয়েছে, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।” গ্রামের বাসিন্দারা আরও জানান, বিশেষভাবে সক্ষম হওয়ায় হো চি মিনের সঙ্গে সবসময় এক যুবক থাকেন, তবে অভিযোগটি ঠিক কী বিষয়ে, তা কেউ জানেন না।

এ প্রসঙ্গে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.