জেলা

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি নাগরিক মালদায়

মালদা: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফের জালে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকায়।

সূত্র অনুযায়ী, শনিবার দুপুরে কাঁটাতারহীন এই সীমান্ত অঞ্চল দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে বিএসএফকে খবর দেয়। যৌথভাবে অভিযান চালিয়ে সীমান্তরক্ষী বাহিনী ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

ধৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান (বয়স প্রায় ৩৫)। জানা গিয়েছে, তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার টমপাড়া গ্রামে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হস্তান্তর করা হয়েছে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে।

ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত বাংলাদেশির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিএসএফের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.