জেলা

বেহালার পর বড়ো দুর্ঘটনা হরিণঘাটায়। আহত শিশুসহ ২৬

সাত সকালে বড় দুর্ঘটনা ঘটলো নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরিণঘাটায়। পুলিশ সূত্রে জানা যায়, এক ভারসাম্যহীন যাত্রীবাহী বাস এসে ধাক্কা মারে একটি লরির পেছনে। এই দুর্ঘটনায় আহত হয়েছে শিশুসহ মোট ২৬ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিষ্কার করার কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ মারফত জানা গেছে,”বহরমপুর থেকে কলকাতায় আসছিল দুর্ঘটনাগ্রস্থ বাসটি। স্বাভাবিক গতির থেকে একটু বেশিই ছিল বাসটির গতি। তবে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের এক লড়িতে ধাক্কা মারে ওই বাসটি। ঘটনায় আহত হয়েছে একাধিক শিশু সহ মোট ২৬ জন। প্রথমে ১১ জন আহতদের নিয়ে যাওয়া হয়েছিল বিরহী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে তাদের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে।

এই ঘটনায় যানজট তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই জায়গায় পুলিশ উপস্থিত হয়। ইতিমধ্যেই রাম চলাচলের স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.