বিনোদন

করণ জোহরের ঝুলিতে এলো চতুর্থ জাতীয় পুরস্কার

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে সফল পরিচালকের মধ্যে অন্যতম হলো করণ জোহার। বড় পর্দায় একের পর এক হিট সিনেমা মানুষের কাছে উপহার দিয়েছে। বক্স অফিসে তার সাফল্য নতুন নয়। এবার তার সাফল্যের ঝুলিতে এলো চতুর্থ জাতীয় পুরস্কার।

বলিউড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পরিচালকের কাজ করার ধরন আলাদা। তবে এই সমস্ত পরিচালকের মধ্যে বলা যায় একটু ভিন্ন প্রকৃতির হল করণ জোহার। তার ঝুলিতে একাধিক বক্স অফিস কাঁপানো সিনেমা রয়েছে। এমনকি তাঁর মুকুটে প্রথম সাফল্যের পালক যোগ হয় ১৯৯৮ সালে। সেই সময়ে বড় পর্দায় আলোড়ন ফেলে দিয়েছিল শাহরুখ, খান রানী মুখার্জি ও কাজলের অভিনীত সিনেমা ‘কুচ কুচ হোতা হে’। যার পরিচালনার দায়িত্ব সামলেছেন করণ জোহার। এমনকি এখনো পর্যন্ত এই সিনেমা মানুষের কাছে পুরনো হয়নি। আজও টিভির পর্দায় এই সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকে দর্শকমহল। পরিচালকের সেই সাফল্যের ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে।

এরপরেই ২০২১ সালে তার পরিচালিত সিনেমা ‘শেরশাহ’ সিনেমা জাতীয় পুরস্কার মঞ্চে স্পেশাল জুড়ি পুরস্কারে সম্মানিত হয়। ঠিক তার পরের বছর অর্থাৎ ২০২২ সালে ব্রহ্মাশরা পার্ট ওয়ান: শিবা সিনেমার মাধ্যমে ফের পরিচালকের হাতে উঠে জাতীয় পুরস্কার। এখানেই তার সাফল্যের শেষ নয়। সম্প্রতি বক্স অফিসে দাপট দেখিয়েছে করণ জোহার পরিচালিত ও আলিয়া ভাট ও রাণবীর সিং অভিনীত সিনেমা ‘রকি ওর রানী কি প্রেম কাহিনী’। এমনকি সেই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন বাংলার তারকা টোটা রায়চৌধুরী। এবার সেই সিনেমার হাত ধরেই ফের পরিচালক পৌঁছে গেলেন জাতীয় পুরস্কারের মঞ্চে। সেখানেই চলতি বছরে তার হাতে উঠে আসে চতুর্থ জাতীয় পুরস্কার। এই পুরস্কার পেয়ে আপ্লুত পরিচালক করণ জোহার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.