দিল্লির বিস্ফোরণকে ‘ গভীর ষড়যন্ত্র ‘ বলে দাবী প্রধাণমন্ত্রীর! তার দাবি , এই বিস্ফোরণের নেপথ্যে যারা রয়েছেন , তারা যথাযথ শাস্তি পাবেন ।
মঙ্গলবার সকালে , ২ দিনের ভুটান সফরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সোমবারের বিস্ফোরণের পর , প্রধানমন্ত্রীর ভুটান সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল , তবে সবকিছু পেরিয়ে মঙ্গলবার ভুটান জন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য , এদিন , মোদীর ভুটানের ভাষণে ফুটে ওঠে দিল্লির বিস্ফোরণের দুঃখ । তিনি বলেন , ” আজ আমি মানসিকভাবে খুব ভারাক্রান্ত। দিল্লিতে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনা আমাকে ভিতর থেকে অনেকটাই ভেঙে দিয়েছে। যারা নিজেদের কাছের মানুষদের হারালেন, তাঁদের কষ্ট আমি বুঝতে পারছি। এটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়।”
ভুটান থেকেই মোদীর হুশিয়ারি , “আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিচ্ছি। তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাথাদের ঠিক খুঁজে বের করবে। পাশাপাশি, যারা এর সঙ্গে জড়িত, তারাও যথাযথ শাস্তি পাবে।”







