বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ২৬-এর হাই ভোল্টেজ ভোটের আগে আগেই একের পর এক রাজনৈতিক নেতার উপর হামলার অভিযোগ সামনে আসছে। এবার ফের আক্রান্ত হলো বহরমপুরের তৃণমূল নেতা। এই হত্যার ঘটনায় তীব্র চঞ্চল তৈরি হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হরিহরপাড়া সংলগ্ন কুমারদহ ঘাটের এলাকায়। এমনকি অভিযোগের নিশানা গেছে কংগ্রেস শিবিরের দিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তৃণমূল নেতার নাম হায়াতুল্লাহ শেখ (৪৮)। বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় অতর্কিতে একদল দুষ্কৃতী ওই তৃণমূল নেতার ওপর চড়াও হয়। এরপর দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ চালাতে থাকে। তারপরেও সুযোগ বুঝে ঘটনাচল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তড়িঘড়ি ছুটে এসে অসংখ্য জনক অবস্থায় তৃণমূল নেতাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই নির্মমভাবে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় বহরমপুর জুড়ে চড়েছে রাজনৈতিক পারদ। ওই তৃণমূল কর্মীর জামাইবাবু হলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল। এবার তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে এই হত্যা লীলার নেপথ্যে যোগ সংযোগ রয়েছে ওই এলাকার কংগ্রেস কর্মীদের। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ইতিমধ্যেই এই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। পাশাপাশি ধৃতদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন







