ফের ইঙ্গিতমূলক মন্তব্য কল্যাণের । তার কথায়, বিজেপিতে নরেন্দ্র মোদি আর তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় এক। তার মতে , যতদিন মোদী রয়েছে, ততদিন বিজেপি রয়েছে। ঠিক সেইভাবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, ততদিন কেউ কিছু করতে পারবে না। তিনি আরো বলেন , “দল চলে মমতার নামে, বাকি কে কী বলল, তাতে কিছুই এসে যায় না।”
মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা নিয়ে জল্পনা তুঙ্গে। সেই প্রসঙ্গে ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীরকে বলতে গিয়ে তিনি বলেন , “যতদিন মোদী রয়েছেন, পদ্মফুল ফুটবে। মোদী চলে গেলে, কোথাও কোনও পদ্মফুল ফুটবে না। এরকমই আমাদের মমতাদি। যতদিন মমতা দি রয়েছেন, কেউ কিচ্ছু করতে পারবেন না। দল চলে ওনার নামেই।”
যদিও এটা প্রথম নয় , এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানান বক্তব্য ঘিরে বিতর্ক বেঁধেছে। এরআগে তিনি বলেছিলেন ,”আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে পরে কিছুই বুঝি না। আমার কাছে নেতা-নেত্রী একজনই।” প্রসঙ্গত , শাসকদলে সবসময়ে নবীন প্রবীণ একটা ভেদাভেদ লক্ষ্য করা গেছে । এরপর দলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় দলের মধ্যে বয়সের সীমারেখা বেঁধে দিলেও , বিতর্ক থামেনি ।







