জেলা

“যোগ্যদের দিন আসছে” বীরভূম থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

যখন শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে উত্তাল গোটা বাংলা, তখনই বীরভূমের লাভপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা। এদিন লাভপুরের মঞ্চ থেকে শুভেন্দুর কটাক্ষ “একদিকে যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে চোখের জল ফেলছেন, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তাঁদের চপ ভাজতে বলছেন। এই অপমান বাংলার শিক্ষিত যুবসমাজ সহ্য করবে না।”

যোগ্য চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশে শুভেন্দু আশ্বাস দিয়ে তিনি বলেন , “যোগ্যদের দিন আসছে। ” তিনি জানান , যোগ্যদের চাকরি না দেওয়া পর্যন্ত বিজেপি আন্দোলন চালিয়ে যাবে। এছাড়াও তিনি বলেন , “চোরদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এবার যোগ্যদের স্কুলে ফেরার সময়।” শুভেন্দুর দাবি, যারা মেধার জোরে পরীক্ষা দিয়েও বঞ্চিত হয়েছেন, তাঁদের লড়াইয়ে বিজেপি সবসময় পাশে থাকবে। আদালতের উপর ভরসা রাখার কথাও বলে তিনি।

এদিন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কড়া বার্তা শুভেন্দুর। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে যে বীরভূমের রাজনৈতিক সমীকরনের পরিবর্তন হয়েছে, তা শুভেন্দুর সভার ভিড় দেখেই তার বড় প্রমাণ। তিনি সাফ জানিয়ে দেন , “তৃণমূলের জমিদারি আর চলবে না। মানুষের টাকা যারা খেয়েছে, তাদের প্রত্যেককে জেলের ঘানি টানতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.