চাকরি

ডেটা সেন্টার ঘিরে বদলাবে ভারতের ছবি, ২০৩০-এর মধ্যে তৈরি হতে পারে ৪.৩৩ লক্ষ চাকরি

ভারতে দ্রুত বাড়ছে ডেটা সেন্টার শিল্প। আর এই সম্প্রসারণের প্রভাব শুধু প্রযুক্তি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং রিয়েল এস্টেট ও কর্মসংস্থানেও বড় পরিবর্তন আনতে পারে। প্রপটেক সংস্থা স্কয়ার ইয়ার্ডস-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশে প্রস্তাবিত ডেটা সেন্টার প্রকল্পগুলি প্রায় ৪.৩৩ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারে। পাশাপাশি তৈরি হতে পারে প্রায় ১৯.৫ কোটি বর্গফুট আবাসনের চাহিদা।

রিপোর্ট অনুযায়ী, ভারত প্রায় ৯,০৩০ মেগাওয়াট ডেটা সেন্টার ক্ষমতা তৈরির পরিকল্পনা করছে। এর ফলে ডেটা সেন্টারকে ঘিরে গড়ে উঠবে নতুন পরিকাঠামো ও ব্যবসা।
বিশেষজ্ঞদের মতে, ডেটা সেন্টারের আশপাশে ৫-১৫ কিলোমিটার এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। এই অঞ্চলকে ‘গোল্ডেন রিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে বাড়ি, দোকান, অফিস, স্কুল এবং বিভিন্ন পরিষেবার চাহিদা বাড়তে পারে।

আবাসনের চাহিদায় এগিয়ে মহারাষ্ট্র। সেখানে প্রায় ৫.৪ কোটি বর্গফুট চাহিদা তৈরি হতে পারে। এরপর কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। AI, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটালাইজেশনের প্রসারের সঙ্গে এই প্রবণতা আগামী দিনে আরও জোরদার হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.