সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
উত্তর কলকাতার সুপ্রাচীন দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের দাবিদার কাশি বোস লেন এর দুর্গাপূজা।
এবছর তাদের দুর্গাপূজা ৮২ তম বর্ষে পদার্পণ করল। বর্তমান সময়ে শিশুপাচার ও নারী পাচার গোটাদেশে বাড়িয়েছে উদ্বেগ। দেশব্যাপী শুধু নয় বিশ্বব্যাপী এই পাচারের বিরুদ্ধে গণ-আন্দোলন চলছে। আজকের দিনের উন্নত ও সভ্য সমাজে যা প্রতিটি মানুষের কাছে লজ্জার।
এবছর কাশী বোস লেনের দুর্গাপূজো কমিটির উদ্যোক্তারা বেছে নিয়েছেন এই সমাজসচেতনার থিম। দুর্গাপুজোর থিম হিসাবে তারা শিশু ও নারী পাচারের বিরুদ্ধে মানুষকে সচেতনতার বার্তা দেবে। অবিলম্বে যাতে এ সমাজ থেকে ,,অতি দ্রুত এই অভিশাপের করাল গ্রাস থেকে সাধারণ মানুষ মুক্তি পায়।







