দেশ

বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণা, ২০২৭-এ ভাপী–সুরাটে প্রথম যাত্রা

ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প ঘিরে এতদিন অনিশ্চয়তা আর সময়সীমা বদলের গল্পই বেশি শোনা গিয়েছে। একাধিকবার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা হলেও বাস্তবে তা পিছিয়েছে। তবে নতুন বছরের শুরুতেই আশার বার্তা দিলও রেলমন্ত্রক। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের প্রথম বুলেট ট্রেন চলাচলের নির্দিষ্ট সময়সীমা।

মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড রেল করিডরে ২০২৭-এ বুলেট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে
জানা গেছে রেলমন্ত্রক সূত্রে। উদ্বোধনের সময় ভাপী থেকে সুরাট পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার অংশে বুলেট ট্রেন চালানো হবে। তার আগে এই করিডরের মাত্র ৫০ কিলোমিটার অংশে ট্রেন চালানোর কথা বলা হলেও এবার সেই দূরত্ব বাড়ানো হল। রেলমন্ত্রকের তথ্য অনুসারে, সম্পূর্ণ হাইস্পিড করিডোরে মুম্বই থেকে আহমেদাবাদ যাত্রায় সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিট। এই রুটে মোট ৪ টি স্টপেজ থাকলে এই সময়ে যাত্রা সম্পন্ন হবে। তবে কোনও কারণে যদি ট্রেনটিকে ১২টি স্টেশনেই থামতে হয়। সেই ক্ষেত্রে সময় বেড়ে দাঁড়াবে প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট।

উল্লেখযোগ্যভাবে, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কথা প্রথম উঠে এসেছিল ২০০৯ – ২০১০ অর্থবর্ষের রেল বাজেটে। দীর্ঘ পরিকল্পনা ও জমি অধিগ্রহণের জটিলতার পর অবশেষে প্রকল্পটি বাস্তব বাস্তবিক রূপ নিয়েছে। এখনও করিডোরের নির্মাণকাজ চলছে, তবে কেন্দ্রের দাবি, আগামী বছরের মধ্যেই মূল কাজ শেষ হবে। গত বছরের নভেম্বর মাসে সুরাটে নির্মীয়মান হাইস্পিড রেল প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় প্রকল্পের অগ্রগতি ও এই কাজে যুক্ত থাকা কর্মীদের নিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। সব মিলিয়ে, ভারতের প্রথম বুলেট ট্রেন চালুর পথ আর খুব একটা দূরে নয় বলেই ইঙ্গিত দিচ্ছে রেলমন্ত্রকের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.