ইতিহাসের পাতায় কত যে গল্প আছে তা আমাদের অনেকেরই অজানা। যা আমাদের সত্যিই শিহরিত করে তোলে। যে সমস্ত মনীষীরা আমাদের কাছে প্রণম্য তাদের একে ওপরের সাথে কেমন সম্পর্ক ঠিক কেমন ছিল তা আমাদের কাছে অজানা। আর আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে ফিরে দেখা তার ইতিহাস। রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর সম্পর্ক। কিভাবে এই দুই স্বনামধন্য মানুষের মধ্যে আলাপ হয় ও একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তার ইতিহাস জেনে নিন।
সত্যজিৎ রায় ও রবি ঠাকুরের বয়সের ব্যবধান ছিলো ৬০ বছর। তাই খুব স্বাভাবিকভাবে বলাই যায় কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে না। কিন্তু তা স্বত্বেও তাদের মধ্যে যে মেলবন্ধন ঘটেছিলো যা পরবর্তীকালে তৈরি করেছে ইতিহাস। তাদের জন্মসূত্রেও এতটাই মিল যে তাদের দুজনেরই জন্ম বৈশাখ মাসে।
তাদের মধ্যে পারিবারিক দিক থেকেও ছিলো বহুদিনের সম্পর্ক। কারণ সত্যজিতের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যে একজন। শুধু তাই নয়, সুকুমার রায়ও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহের পাত্র। তাও খুব স্বাভাবিকভাবেই সত্যজিতের ওপর যে রবি ঠাকুরের ভালোবাসা থাকবে তা বলা বাহুল্য।
সত্যজিতের বয়স যখন ১০, তখন প্রথম তাঁর সাথে শান্তিনিকেতনের পৌষমেলায় দেখা হয় রবি ঠাকুরের। মা সুপ্রভা রায়ের সঙ্গে গুরুর আশীর্বাদ নিতে শান্তিনিকেতনে গিয়েছিলেন ছোট্ট রায়। রবি ঠাকুরের সামনে অটোগ্রাফের খাতা খুলে বাড়িয়ে দিতেই তিনি সেটিতে সই না করে তাকে সঙ্গে করে নিয়ে যান উত্তরায়ণে।
পরের দিন রবি ঠাকুর সত্যজিৎকে সেই অটোগ্রাফের খাতাটি ফিরিয়ে দেন। ছোট্ট সত্যজিৎ আগ্রহ ভরে খাতাটি হতে পেতেই খুলে দেখতে পান সেখানে কোনও সই নেই বরং আছে আস্ত একটি কবিতা। সেখানে লেখা ছিল,
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে/বহু ব্যয় করি বহু দেশ ঘুরে/দেখিতে গিয়াছি পর্বত মালা/ দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শীষের উপর/ একটি শিশির বিন্দু।
আর ঠিক এখান থেকেই শুরু হয় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথের সম্পর্ক। আর এই সম্পর্ক তৈরি করে একটি আসতো ইতিহাস। কবিগুরুর সাহিত্য, জীবনবোধ দ্বারা সত্যজিৎ প্রভাবিত হয়েছিলেন, যা আমরা তার চলচ্চিত্রে দেখতে পাই। সত্যজিতের বয়স যখন ১৬, তখন রবীন্দ্রনাথের অভিভাবকত্বে বড় হওয়ার জন্য সত্যজিৎকে ভর্তি করানো হয় শান্তিনিকেতনে। কবিগুরুর কাছে সযত্নে বড় হতে থাকেন ছোট্ট সত্যজিৎ।
রবি ঠাকুরের অভিভাবকত্ব সত্যজিৎকে যে প্রভাবিত করেছিল তা আমরা দেখতে পাই তার একের পর এক যুগান্তকারী সিনেমায়। একাধিক সিনেমায় রবীন্দ্রনাথের উপন্যাসকে বেছে নেওয়া ও সিনেমার জন্য তাঁর গান ব্যবহার করা এসবই ছিল কবিগুরুর প্রতি তাঁর সম্মান।







