কলকাতা

মহড়া চলাকালীন রেড রোডে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি! ফিরল ১০ বছরের পুরনো বায়ুসেনা আধিকারিকের মৃত্যুর স্মৃতি

প্রজাতন্ত্র দিবসের আগে , রেড রোডে চলছিল সেনা মহড়া । কিন্তু তখনই গার্ডরেল ভেঙে ঢুকে পড়ে একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ি । ২০১৬ এর ভয়াবহ স্মৃতি , ফের উস্কে উঠলো শনিবারে ।

শনিবার , প্রজাতন্ত্র দিবসের পূর্বে , রেড রোডে চলছিল কুচকাওয়াজের মহড়া । সেনা মহড়া চলছিল নিরাপত্তার ঘেরাটোপেই । কিন্তু হঠাৎই পুলিশকর্মীরা দেখতে পান , একটি বিলাসবহুল গাড়িকে দ্রুত বেগে ছুটে আসতে । পুলিশের তরফে , সেই গাড়িটি আটকানোর চেষ্টাও করা হয়। কিন্তু পুলিশের চেষ্টা বৃথা হয় । গার্ডরেলে গিয়ে ধাক্কা মারে গাড়িটি । ময়দান থানার তরফে ইতিমধ্যেই চালক সহ বিলাসবহুল গাড়িটিকে আটক করা হয়েছে ।

শনিবারের এই দুর্ঘটনায় ফিরেছে ১০ বছরের পুরোনো স্মৃতি । সেসময়ও চলছিল কুচকাওয়াজের মহড়া । খিদিরপুর রোড থেকে প্রচণ্ড গতিতে একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে আসে একটি অডি গাড়ি , এবং সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বায়ুসেনা আধিকারিক অভিমন্যু গৌড়কের।

২০১৬ এর পর ২০২৬ , ১০ বছর পর ফিরল সেই একই স্মৃতি । আর এবারও স্থান রেড রোডই । প্রত্যক্ষদর্শীদের দাবী , ঘড়ির কাটায় সকাল যখন প্রায় সাড়ে সাতটা , আচমকাই কালো রঙের ওই অক্টাভিয়া গাড়িটি , বেপরোয়াভাবে কুচকাওয়াজের মহড়ার দিকে ধেয়ে আসে । তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই , কারণ গাড়িটি গার্ডরেলে ধাক্কা দিতেই থেমে যায় । গাড়িটির গতি অনেকটাই দ্রুত ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । পাশাপাশি , প্রত্যক্ষদর্শীদের কথায় , গাড়ির ভিতর ৩-৪ জন কমবয়সী ছেলে মেয়েই ছিলেন । ইতিমধ্যেই চালক সহ গাড়িটিকে আটক কর হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.