মুখ্যমন্ত্রীর ছবি হাতে রাস্তায় শুভেন্দু ! আনন্দপুর জতুগৃহের অদুরেই নাজিরাবাদে শুভেন্দুকে দেখা গেলো হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাস্তায় হাঁটতে । প্ল্যাকার্ডে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি আর নিচে লেখা ‘ ছবি কথা বলে ‘ । কেন হঠাৎ এই ভাবে মিছিল করছেন তিনি ! তার উত্তরও দিলেন ।
নাজিরাবাদে ১৬৩ ধারার মধ্যেই , হাইকোর্ট এর নির্দেশ নিয়ে মিছিল করছেন বিরোধী দলনেতা । বিজেপি বিধায়করাও তার সঙ্গে রয়েছেন মিছিলে । এদিন শুভেন্দুর হাতে , মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল , তাতে মমতার সঙ্গে আরও একজন লোককে দেখা যায় । শুভেন্দুর কথায় , মমতা ব্যানার্জির সাথে যার ছবি রয়েছে , তিনি হলেন আনন্দপুরের মোমো কারখানার মালিক ।
শুভেন্দু অধিকারী বলেন , “মোমো সংস্থার মালিকের বিদেশ সফরের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যাঁর সঙ্গে রাস্তায় হাঁটছেন, তিনি ওই মোমো সংস্থার মালিক। কর্মীদের ধরছেন কেন, গঙ্গাধর দাসকেও যেমন ধরেছেন, আমরা সমর্থন করি। তেমনি মোমো সংস্থার মালিককেও গ্রেফতার করতে হবে।” তবে উল্লেখ্য , ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোমো কারখানার দুই আধিকারিক – ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে ।
শুভেন্দু এদিন , ৫ দফা দাবী নিয়ে রাস্তায় নামেন । তার দাবীগুলি হল –
১. তৈরি করতে হবে দখল হওয়া জলাভূমির তালিকা
২. খুঁজে বার করতে হবে অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ হয়েছেন তাদের।
৩. ৫০ লক্ষ টাকা দিতে হবে দাবি অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে
৪. সরকারি চাকরি দিতে হবে পরিবারের একজনকে
৫. গ্রেফতার করতে হবে অগ্নিকাণ্ডের দোষীদের







